রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শনিবার ৯ ঘণ্টা অন্ধকারে থাকবে সিলেটের বিভিন্ন এলাকা

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ১০:১৬:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেটের বিভিন্ন এলাকা শনিবার ( ১২ ফেব্রুয়ারি ) অন্ধকারে থাকবে। জরুরী মেরামত কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবেনা বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের ১৩২/৩৩ কেভি গ্রিডের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং বিক্রয় ও বিতরণ বিভাগের বিভিন্ন লাইন মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধােপাদিঘীরপাড়, সােবহানীঘাট, বিশ্বরােড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, ছড়ারপার, সােনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট।

সালুটিকর,টিবি হাসপাতাল, মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও আশপাশ এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে গ্রাহকদের কিছুটা সমস্যার জন্য দুঃখও প্রকাশ করেছেন তারা।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স