কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে সদস্যদের মাঝে জার্সি ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাব সভাপতি মো. ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এখলাছ আহমদ ও আকবর রেদওয়ান মনার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি মো. সাহাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মুজিবুর রহমান মিন্টু।
ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান সাজু, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক সমিতির সহ সভাপতি মো. বশির আহমদ, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল বাশার।
কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ব্যবসায়ী আব্দুছ ছালাম বাবুল, আব্দুর রাজ্জাক, শফিক আহমদ, আশরাফুল ইসলাম চাঁন মিয়া, আক্তারুজ্জামান নোমান, পাড়ুয়া তরুণ সংঘের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, ফটোগ্রাফি প্রশিক্ষক রাফায়েত হক খান প্রমুখ।




কোম্পানীগঞ্জ প্রতিনিধি



