রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শাবি প্রক্টর আলমগীরকে অব্যাহতি, নতুন প্রক্টর ইশরাত

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৯:২৫:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীরকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অব্যাহতির বিষয়ে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ব্যাক্তিগত ও পারিবারিক কারণে আলমগীর কবীরকে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, শুক্রবার শাবিপ্রবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শাবি ক্যাম্পাসে আসছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মজিবর রহমান। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স