রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসতে শাবিতে আসছেন শিক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৮:১০:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শুক্রবার সিলেটের শাবিতে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিন সকাল ৮টায় রওয়ানা হয়ে ক্যাম্পাসে এসে তিনি আন্দোলতরত শিক্ষার্থীদের সাথে কথা বলবেন।

বিষয়টি  গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় শুক্রবার সকাল ৮টার দিকে রওনা হবেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।’

এবিষয়ে, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর সহকারী ফোনে জানিয়েছেন কাল তারা সিলেট আসার প্ল্যান করছেন। তবে এখনও চূড়ান্ত শিডিউল পাইনি।’

অন্যদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র ইমু আনজুম মন্ত্রী সিলেট আসার বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে শিক্ষামন্ত্রী সিলেট আসবেন। তিনি দুপুর সাড়ে বারোটা নাগাদ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স