বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক‍্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক অভিজিৎ

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৮:০৪:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মনোনীত হলেন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য্য। গত ৯ ফেব্রুয়ারি সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত সাক্ষরিত ১০১ সদস‍্যের ঘোষিত কমিটি থেকে এ তথ‍্য জানা গেছে।

তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলা র জয়পুর গ্রামে। তিনি শ্রীচৈতন‍্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের উৎসব কমিটির সাধারণ সম্পাদক। ঐক‍্য পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যাওয়ার আগে ২০১৫ সালে তিনি সংগঠনের বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

জানতে চাইলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য বলেন, সনাতন সম্প্রদায়ের উন্নতির জন‍্য নিজ অবস্থান থেকে যা করা দরকার তার সবই করা হবে। পাশাপাশি সংগঠনের তৃণমূল পর্যায়ে যাতে যোগ‍্য নেতৃত্ব গড়ে ওঠে সে বিষয়ে কাজ করবেন। একইসঙ্গে নির্যাতিতরা যাতে বিচার পান সে বিষয়েও তিনি কাজ করবেন বলে জানান।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স