বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিশ্বনাথে পৌর কৃষকলীগের কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৭:০৭:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেটের বিশ্বনাথ পৌর কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের নতুনবাজারে উপজেলা কৃষকলীগের ব্যানারে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভা শেষে বিকাশ মালাকারকে আহবায়ক ও ৬ জনকে যুগ্ম আহবায়ক করে ৬৫ সদস্য বিশিষ্ট পৌর কৃষকলীগের একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন উপজেলাজেলা কৃষকলীগের সভাপতি ছোরাব আলী।

কমিটির অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন, জয়নাল আবেদীন, জয়নাল আবেদীন কুদ্দুস, আব্দুল মছব্বির, আলী আফসান দুলাল, হাবিবুর রহমান ও শাহাবুদ্দিন।

কমিটি ঘোষণার পর দায়িত্বপ্রাপ্তদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুলর পরিচলনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেন চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ অর্থ সম্পাদক রেজুয়ানুল হক রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, উপজেলা সেচ্ছসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সদস্য রফিক আলী, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, পৌর শ্রমিক লীগ নেতা আজাদ মিয়া, আলউদ্দিন, আব্দুল আজিজ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আলী। এরপরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।

অনুষ্ঠান শেষে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আহমদ আলীর যুক্তরাজ্য থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স