বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন শুক্রবার

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৬:৩১:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ক্রিকেট ফোরামের উদ্যোগে আয়োজিত ৫ম গ্র্যাজুয়েশন ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হচ্ছে শুক্রবার।

প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে যাচ্ছে এই টুর্ণামেন্ট। এরিই মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পর্ন হয়েছে। উদ্বোধনী ম্যাচে ইয়াং ব্রাদার্স টিম বনাম ইয়াং টাইগার্স টিমের সাথে মোকাবেলা করবে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার সময় ম্যাচটি ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ের সামনের মাঠে অনুষ্ঠিত হবে।

২য় ম্যাচটি ইয়াং ফাইটার্স টিম বনাম ইয়াং সুপারস্টার টিমের খেলাটি আগামী (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার বেলা ২টার সময় একই মাঠে অনুষ্ঠিত হবে। খেলায় মোট ৪টি দল অংশগ্রহণ করবে। খেলায় খাদিমনগর ইউনিয়নের ৫, ৬, ৭ ও ৮নং ওয়ার্ডের বাচাইকৃত ৬০ জন গ্র্যাজুয়েটরা উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ফোরামের পরিচালক মো. জসিম উদ্দিন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স