সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে এর আগে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। তিনি বলেন, সরকারের উন্নয়ন কাজ তরান্বিত করতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আন্তরিক ভাবে কাজ করতে হবে।
হাবিবুর রহমান হাবিব বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, জন্ম নিবন্ধন সহ সকল নাগরিক সুবিধা যাতে মানুষ সহজ উপায়ে পায় সে বিষয়টি সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, সিলাম পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজ্জিদুল ইসলাম তুহিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও তাদের প্রতিনিধিবৃন্দ।




প্রতিদিন প্রতিবেদক



