শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

আবারও ঘরের মাঠে ধরাশায়ী সিলেট

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ০৯:৩৬:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ঘরের মাঠে ফের ধরাশায়ী হয়েছে সিলেট। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দু দুটি পরাজয়!  এই বিভাগের ক্রিকেট ভক্তরা রীতিমতো হতাশ। 

সোমবার সিলেট সানরাইজার্স হেরেছিল খুলনার কাছে। আর আজ  মঙ্গলবার তাদের কপালে পরাজয়ে কলঙ্ক এঁকে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। ১২ রানে হার মানতে হয়েছে সানরাইজকে।

শুরুতেই টসে হেরে ব্যাটিং করতে নামে সাকিবের বরিশাল। নির্ধারিত ২০ ওভারে তারা করেন ১৯৯ রান। এরমধ্যে ক্রিস গেইল ডোয়াইন ব্রাভোর বিধ্বংসী ব্যাটিং ছিল। সাকিবও খুব ভালো খেলেছেন।

জয়ের প্রবল সম্ভাবনা জাগিয়েছিল সিলেট। বিশেষ করে শুরুতে ইনগ্রামের ব্যাটিং ঝড় দু’শো রান কিছুই না বলে মনে হচ্ছিল। তিনি ১৬ চার আর এক ছয়ে তিনি ৪৯ বলে ৯০ রান করে আউট হন। এরপর আর কেউ দাঁড়াতে পারেন নি সাকিবদের সামনে।

১২ হারে হেরে মাঠ ছাড়েন সিলেট সানরাইজার্সের খেলোয়াড়রা।



সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স