শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ২৫২০ প্যাকেট মাদকদ্রব্য জব্দ

  • প্রকাশের সময় : ২৭/১১/২০২৬ ১৭:২৪:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আলীনগর বিওপি সীমান্ত থেকে এগুলো উদ্ধার করা হয়।


বিজিবি শ্রীমঙ্গল-৪৬ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, শুক্রবার সকালের দিকে কুলাউড়া উপজেলার আলীনগর বিওপি সীমান্তে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় সীমান্তের আলীনগর নামক স্থানে ২ হাজার ৫২০ বস্তা ভারতীয় অবৈধ মাদকদ্রব্য পড়ে থাকতে দেখে তা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা।


বিজিবি জানায়, মাদকদ্রব্য চোরাকারবারিকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। 


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স