শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

মাধবপুরে স্বামীকে হ.ত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী গ্রে।ফ.তার

  • প্রকাশের সময় : ২০/১১/২০২৬ ১৯:১৭:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে মমতা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে মাধবপুর থানায় আনা হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


এর আগে বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মামুন মিয়া (৩২) ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত মমতা বেগম চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।


মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার রাতে খাবারের সঙ্গে তাঁকে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লে মসলা পেষার পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে বাড়িতে রেখে স্ত্রী পালিয়ে যান বলে অভিযোগ স্বজনদের।


গুরুতর আহত অবস্থায় মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।


পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে মামুন ও মমতার বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।


তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং অভিযোগের পেছনের প্রকৃত ঘটনা কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স