স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম মহনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন জৈনপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আমিনুল ইসলাম মহন সিলেটের গোয়াইনঘাট থানার একটি দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আমিনুল ইসলাম মহন (২৯)কে গ্রেফতার করেছে। মহন দক্ষিণ সুরমা থানার জৈনপুর ফকিরপাড়া এলাকার সানর মিয়ার ছেলে।
এসআরবি সূত্র আরও জানায়, গ্রেফতার মহন সিলেটের গোয়াইনঘাট থানার দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নম্বর-১১, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪, দণ্ডবিধির ৩৯৪/৪১২ ধারায় মামলা রয়েছে। জিআর নম্বর-২০৪/২৪।
এ ছাড়া তিনি সিলেটের বিভিন্ন থানায় দায়ের করা চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



