শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
অটোরিকশা চুরি- হট্টগুল

বিশ্বনাথে প্রশাসনের অনুমতি ছাড়া প্রতিমাসে মাজারে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : ০৭/১১/২০২৬ ১৬:৫৯:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

সিলেটের বিশ্বনাথে ছাবাল শাহ’র মাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। মাজারটি উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামে অবস্থিত। প্রতিমাসের ন্যায় গত বৃহস্পতিবার রাতেও প্রশাসনের অনুমতি ছাড়া এই মাজারে গানের অনুষ্ঠানের আয়োজন করেন মাজার কর্তৃপক্ষ।


আর এই গানের অনুষ্ঠানে রিজার্ভ যাত্রী নিয়ে যান খাজাঞ্চি ইউনিয়নের তেলীকোনা গ্রামের হানিফ আলীর ছেলে অটোরিকশা চালক সাব্বির রহমান (২৩)। তিনি জানান, রাত গভীর হলে তার ‘সুনামগঞ্জ-থ-১১-২২৭৮ নম্বরের অটোরিকশা রেখে চা খেতে যান দোকানে। চা খেয়ে গিয়ে দেখেন তার অটোরিকশা চোরে নিয়ে গেছে।


এছাড়াও ওই দিন গানের অনুষ্ঠানে দর্শকদের মধ্যে চরম হট্রগুল শুরু হলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কিন্তু পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পর ফের গানের অনুষ্টান শুরু করেন মাজারের কর্তৃপক্ষ।


আরও অভিযোগ রয়েছে, উপজেলার কোথাও গানের অুনষ্টান না হলেও রহস্যজনক কারণে এই মাজারে প্রতি মাসে শুধু মহিলা শিল্পিরা আয়োজকদের টাকা (ফরমা) দিয়ে গানের অনুষ্টানের আয়োজন করেন। আর এসকল মহিলা শিল্পিরা অন্য জেলা বা উপজেলা থেকে গান গাইতে যান। রাত ঘনিয়ে আসার সাথে সাথে গানের অনুষ্টানের পাশাপাশি সেখানে মাদক বিক্রি ও মাদক সেবনের আড্ডা জমে ওঠে। 


গত ২১ সেপ্টেম্বর সকালে এই গ্রাম থেকে ২০৩ বোতল ভারতীয় মদ’সহ আব্দুল হক (৪৮) ও  তার স্ত্রী রুজিনা বেগম (৩৬) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। এই মাজারে গানের পাশাপাশি চুরি ও মাদকসহ নানা অপকর্ম হলেও ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারেন নি। এভাবে প্রতিমাসে ওই মাজারে গানের অনুষ্টানের পাশাপাশি মাদকসহ অসামাজিক কার্যক্রমের বিস্তর অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা।


মাজারে গানের অনুমতি দেয়া হয়েছে কি না জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন তার কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি।


এবিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন- অনুমতি ছাড়া কিভাবে এই গানের আয়োজন করেছে তাদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।


জানতে চাইলে মাজার কর্তৃপক্ষ সোহেল আহমদ মাজারের গানের অনুষ্ঠানে মাদ বিক্রি, সেবন বা অপকর্মের কথা অস্বীকার করে বলেন, তিনি ডিসি সাবের কাছে শুধু লিখিত দিয়ে অনুমতি ছাড়াই গানের আয়োজন করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স