সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাবিন রাজা চৌধুরীর নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর সুবিদবাজার আলী সেন্টার থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় সুবিদবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।
সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল বক্স, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক পান্না ঘোষ রুপম, ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রুহেল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাজ্জাদ নুর বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা শেখ সুজন, রুম্মানুর রশিদ খান, শামীম আহমদ, সোহেল আহমদ রাব্বি, আব্দুল হামিদ টিপু, সুমন আহমদ, রুহেল বক্স, মারুফ আহমদ চৌধুরী, সাদিন আহমদ, মুরাদ আহমদ, সানি রাজা, সাব্বির খান, পার্থ চন্দ্র দাস ও জুয়েল চৌধুরীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




প্রতিদিন ডেস্ক



