বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সিলেটে নি.ষি.দ্ধ ছা.ত্র.লী.গের ওয়ার্ড সেক্রেটারি গ্রে.ফ.তার

  • প্রকাশের সময় : ১৪/১০/২০২৬ ২১:০১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
26

সিলেট নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তৌসিফ নিমাদ (২২)কে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে নগরীর জেল রোডে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।


তৌসিফ নিমাদ সিলেট নগরীর সওদাগরটুলা এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি নগরীর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।


পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। ওই ঘটনার পেছনে গ্রেপ্তার তৌসিফ নিমাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরবর্তীতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, তৌসিফ নিমাদকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স