মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

খানুয়া ঐক্য পরিষদের প্রথম বর্ষপূর্তি ও হিফ্জ সমাপনী ছাত্রদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০১/০৬/২০২৬ ১৪:১৪:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
53

দক্ষিণ সুরমা উপজেলায় ১নং মোল্লার গাও ইউনিয়নের খানুয়া ঐক্য পরিষদের উদ্যোগে ১ম বর্ষপূর্তি ও হিফ্জ সমাপনী ছাত্রদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে খানুয়া ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রউফ বাবুলের সভাপতিত্বে এবং সাইকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত লে: কর্নেল আরিফ উদ্দিন মাহমুদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশরাফ উজ্জামান এবং ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান।


প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত লে: কর্নেল আরিফ উদ্দিন মাহমুদ বলেন, একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পবিত্র কুরআনের হিফ্জ সম্পন্ন করেছে, তারা শুধু নিজেদের নয়, পরিবার ও সমাজের জন্যও গর্বের বিষয়। তাদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।


তিনি আরও বলেন, খানুয়া ঐক্য পরিষদ প্রতিষ্ঠার এক বছরে সামাজিক সম্প্রীতি, মানবিক কার্যক্রম ও শিক্ষার প্রসারে যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার।


পরে হিফ্জ সমাপনী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকুল ইসলাম সুফি।


এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আশিক মিয়া, সহ সভাপতি আবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুস শহীদ রাজা, সাংগঠনিক সম্পাদক উসমান আলী, সহ সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, অর্থ সম্পাদক ফয়েজ মিয়া, সহ অর্থ সম্পাদক করিমা মিয়া, শিক্ষা সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক জুনুর মিয়া, সহ প্রচার সম্পাদক হাবিব মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক আলী, ক্রীড়া সম্পাদক রয়ফুল ইসলাম, ঐক্য বিষয়ক সম্পাদক সাইকুর রহমান চৌধুরী, আর্থ মানবতা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সামাজিক উন্নয়ন সম্পাদক এডভোকেট শাহেদ আহমদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স