মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক রোববার

  • প্রকাশের সময় : ১৫/০৫/২০২৬ ১৫:১৩:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
50

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট'র ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক এবং প্রেসক্লাবের আজীবন সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান রোববার (১৭ মে) বিকেল চারটায় নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল সংলগ্ন কুশিয়ারা ইন্টারন্যাশন্যাল কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


এছাড়াও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট‘র অভিষেক উদযাপন কমিটি '২৬-এর আহবায়ক এবং দৈনিক দিনকাল‘র সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স