মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বালাগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

  • প্রকাশের সময় : ০৭/০৫/২০২৬ ১৩:৫৬:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
98

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নবনির্বাচিত সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলীসহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বালাগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


এক অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, সংবাদপত্র শুধু খবরের বাহক নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। দক্ষিণ সুরমার সাংবাদিকরা তাঁদের মেধা, সততা ও নিষ্ঠার মাধ্যমে উন্নয়ন, মানবিকতা ও গণমানুষের কণ্ঠস্বরকে আরও সুসংহত করবেন—এই প্রত্যাশাই ব্যক্ত করেন বালাগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।


অভিনন্দন জ্ঞাপনকারী নেতৃবৃন্দ হলেন—বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি শাহাবুদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক মো. আমির আলী, কোষাধ্যক্ষ শুয়াইবুর রহমান খান, কার্যনিবাহী সদস্য আতাউর রহমান কাওছার, শাহজাহান গাজী,আবু তাহের, পলাশ পুরকায়স্থ সহ অন্যান্য নেতৃবৃন্দ।


শেষে তাঁরা নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স