মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সিলেট অলটাইম নিউজ ডটকমর উপদেষ্টা সানোয়ার আলীকে ফুলেল সংবর্ধনা

  • প্রকাশের সময় : ০৪/০৫/২০২৬ ০০:৫১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
64

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোটার, রুপালী বাংলাদেশ পত্রিকার দক্ষিণ সুরমা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল সিলেট অলটাইম নিউজ ডটকম'র উপদেষ্টা মো. সানোয়ার আলীকে সিলেট অলটাইম নিউজ ডটকম পরিবার থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৩ মে) রাত ৮টায় সিলেটের একটি অভিজাত রেষ্টুরেন্টে  তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।


উপদেষ্টা কনোজ চক্রবর্তী বুলবুলের সভাপতিত্বে ও সিনিয়র চীফ রিপোটার মাসুদা সিদ্দিকা রুহী সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এমরান ফয়ছল, এড. মো.নুরুল ইসলাম, উপদেষ্টা ধ্রুব গৌতম, সুরাইয়া জামান, এড.মো.মামুন হোসেন, সুরমা মেইল পত্রিকার চীফ রিপোটার মোহাম্মদ নুরুল ইসলাম,  অলটাইম নিউজ ডটকমের চীফ রিপোটার মো.মিলন তালুকদার, সাংবাদিক এম আলী হোসেন, সাংবাদিক শরিফ গাজী, কবি রাজিয়া সুলতানা, মো. সাইদুল ইসলাম।


এসময় আরো ও দুই উপদেষ্টা যুক্তরাজ্য থেকে কামাল আহমদ ও মুজিব আহমদ অনলাইনের মাধ্যমে তারা সংযুক্ত থেকে শুভেচ্ছা জানান।


সংবর্ধনার জবাবে মো: সানোয়ার আলী বলেন, এই নিউজ পোর্টালের সাথে আমাকে পাশে রাখায় আজ আমি আমাকে একজন গর্বিত মানূষ মনে করছি । আমি যেনো আজীবন এই পোর্টালের সাথে সম্পৃক্ত থাকতে পারি। আমাকে এই সম্মাননা প্রদান করায় আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স