শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন পেশাজীবি সংগঠনের অভিনন্দন

  • প্রকাশের সময় : ০৩/০৫/২০২৬ ২২:৪৫:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
40

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নবনির্বাচিত সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী সহ নবনির্বাচিত কমিটির  নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন পেশাজীবি সংগঠন।


পৃথক অভিনন্দন বার্তায় পেশাজীবি সংগঠন সমুহের নেতৃবৃন্দ  দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকেরা জাতির দর্পণ। সাংবাদিকদের লেখনির মাধ্যমে যেমন সমাজের বাস্তব চিত্র ফুঁটে উঠে তেমনি বিভিন্ন সংকময় মুহুর্তে আশার আলো দেখায়।


নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা এই অঞ্চলের উন্নয়নে বিশাল ভুমিকা পালন করছেন। এই ক্লাবের প্রতিটি সদস্য পেশাধারিত্ব বজায় রেখে এলাকার বঞ্চিত জনগণের পক্ষে কলম চালিয়ে যাচ্ছেন।


দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃত্বে ক্লাব আরও এগিয়ে যাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


অভিনন্দন জ্ঞাপনকারী সংগঠন সমূহের পক্ষে  নেতৃবৃন্দ হলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ, সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহবুবুর রহমান (মাহবুব) ও সাধারণ সম্পাদক জুবের আহমদ চৌধুরী খোকন, সিলেট বিভাগীয় টেঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নবীর হুসেন ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, দক্ষিণ সুরমা- মোগলাবাজার ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জুমায়েল ইসলাম জুমেল ও সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ আহমদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স