বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

বিশ্বনাথে সকালে ছিনতাইয়ের শিকার অটোরিকশা চালক, রাতে একাধিক দোকানে চুরি

  • প্রকাশের সময় : ২৪/০৪/২০২৬ ২৩:৫৬:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
56

সিলেটের বিশ্বনাথে ছিনতাইয়ের শিকার হয়েছেন রুকন উদ্দিন (২৩) নামের ব্যাটারি চালিত অটোরিকশা চালক।


ওই অটোরিকশা চালক খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারস্থ পুশনি গুচ্ছগ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।


বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টে বনফুলের সামনে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।


এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে একজনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই অটোরিকশা চালক রুকন উদ্দিন।


এছাড়াও অভিযোগে আরও ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। 


অভিযোগে তিনি উল্লেখ করেন, সকালে একজন এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে সৎপুর আলিম মাদ্রাসায় যান। কিন্তু ওই পরীক্ষার্থীর কলম না থাকায় কলম ক্রয় করতে লামাকাজী বাজারে বনফুলের সামনে গেলে আবুল লেইছ (৪৫) নামের একজন ও অজ্ঞাতনামা ৩/৪জন তার কাছে থাকা নগদ ৩ হাজার ২৫০ টাকা ও প্রায় ২০ হাজার টাকা মূল্যের তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়। আবুল লেইছ (৪৫) লামাকাজী ইউনিয়নের মির্জার গাঁও গ্রামের মৃত রহিম আলীর ছেলে।


এদিকে বুধবার দিবাগত রাতে লামাকাজী বাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। একই সাথে একটি স্বর্ণের দোকানে চুরির চেষ্টা করা হয়েছে। আর একই রাতে জাপা নেতা একে এম দুলালের শতরূপা এন্টার প্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের ছালের টিন কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।


এঘটনায় জাপা নেতা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে চোরের বালুর ব্যবসা প্রতিষ্ঠানের ফ্যান নিয়ে যায়।


একই ভাবে লামাকাজী বাজারের প্রতিভা জুয়েলার্সের চালের টিন কেটে চুরির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন জুয়েলার্সের মালিক অঙ্গ বণিক।


এসব বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুুর রহমান বলেন, বিষয়গুলো তদন্ত করছেন। তদন্তে প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স