শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : ২২/০৪/২০২৬ ১৬:৩৯:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
47

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল(এফআরআই)-এর উদ্যোগে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার দাবিতে গত ১৪ এপ্রিল মঙ্গলবার লন্ডনের ঐতিহাসিক আফতাব আলী পার্কে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রায়হান উদ্দিন এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সফর।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চ ইন্টারন্যাশনাল এর সভাপতি ও ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর ধর্মবিষয়ক সম্পাদক জননেতা নিজামুদ্দীন, ফাইট ফর রাইটস-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর।


আলোচনার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ ইউসুফ মিয়া।


এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সিরাজুম মনির, মোহাম্মদ আব্দুল মালিক, আব্দুল মুহিত, রফিক আহমদ, ফজল আহমদ, এস এম রেজাউল করিম, মোহাম্মদ ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, মোহাম্মদ ছাবিদ মিয়া, রানু মিয়া, মোঃ ফজলুর রহমান প্রমুখ।


সভায় বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স