শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা- মোগলাবাজার ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রকাশের সময় : ১৩/০৪/২০২৬ ১৬:২৯:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
116

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তভূক্ত দক্ষিণ সুরমা- মোগলাবাজার থানা উপ কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন সুষ্টু ভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনার ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ।


ধন্যবাদ বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দিক নির্দেশনায় দক্ষিণ সুরমা/ মোগলাবাজার থানা উপ কমিটির নবনির্বাচিত কমিটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।


নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ আহমদ, সহ-সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো: জমির আলী, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার আলী, কোষাধ্যক্ষ মোঃ আতিকুল ইসলাম আতিক, সদস্য মোঃ নাজির উদ্দিন ও মোঃ শাহিদ আহমদ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স