শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সিলামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম তুরণের উদ্যোগে মতবিনিময়

  • প্রকাশের সময় : ১০/০৪/২০২৬ ১৭:৪৪:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
66

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম তুরণের ঊদ্যোগে সিলাম ৯ পাড়ার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সিলাম টিকরপাড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলাম জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী সজ্জাদ মিয়া।


ছাত্রনেতা আবু সালেহ'র পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য সাবেক মেম্বার আব্দুর রহমান (নুনু মিয়া)।


সভায় বক্তারা সিলাম ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন এর আলোকে আগামী কার্যক্রম চালিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন।


সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলাম ডালিপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী রাজনীতিবিদ হাজী তাজরুল ইসলাম তাজুল, বিশিষ্ট মুরব্বি আব্দুল কাইয়ুম মাস্টার, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, সমাজসেবী বাহার উদ্দিন বাহার, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, সিলাম পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদের মোতাওয়াল্লী জামাল উদ্দিন, আমিনুল ইসলাম মাস্টার, সাংবাদিক এম আহমদ আলী, সিলাম ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহমান, সাবেক মেম্বার শফিকুল হক সফিক, মেম্বার ছাদিক মিয়া, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, আব্দুল হক সোয়েব, মাস্টার শাহাব উদ্দিন, বিশ্বজিৎ চক্রবর্তী অপন, তাজেল গণি, মাস্টার কবির আহমদ, ছায়াদ আহমদ, শাহজাহান আহমদ, আবু সালেহ মোহাম্মদ মুসা, শাহ বদরুল আহমদ, অপু সুলতান, শিপলু আহমদ, সুমনুল কবীর, মাস্টার সৈয়দ মুতাকাব্বির ফাহাদ, ছাত্রনেতা ইয়াসিন আহমেদ ফাহিম প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স