সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সিলেটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা বন্ধের অভিযোগ, থানায় জিডি

  • প্রকাশের সময় : ১৬/০৩/২০২৬ ১২:১৪:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: থানায় দায়ের করা জিডি কপি।
Share
3

সিলেটের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এলাকায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ ও জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।


এই ঘটনায় মজুমদারি এলাকার তৈয়ব আলীর ছেলে ভুক্তভোগী মো.বাবুল মিয়া এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-৩৮১ তারিখ ৭মার্চ ২০২৬ ইং।


​জিডি সূত্রে জানা গেছে, আম্বরখানা এলাকার ‘বিদ্যুৎ কোয়ার্টার রোড-৩’ সংলগ্ন একটি সরকারি খাস ভূমি একশতক চুরাশি পয়েন্ট করে বৈধভাবে দীর্ঘ দিন ধরে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছিলেন বাবুল মিয়া ও তার শ্যালক সাকিল আহমদ মুন্না পরিবার। ওই ভূমি বিজ্ঞ সিনিয়র সহকারী জজ সদর আদালত, সিলেটে মোকদ্দমা নং-স্বত্ব-১৫৮/২৩ ইং দায়ের করা হলে বিজ্ঞ আদালত ২২/০৭/২০২৫ ইং তারিখে তফসিল বর্ণিত ভূমিতে চলাচলের ও ব্যবহারের অনুমতি প্রদানসহ বসতবাড়ির সামনে থাকা রাস্তার ভূমি ব্যবহারে কোন প্রকার প্রতিবন্ধকতা বা দেয়াল দিয়ে চলাচলের রাস্তা ব্যবহারে সমস্যা সৃষ্টি করা যাবে না মর্মে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।


​অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীগণদের স্বার্থ হাসিল না হওয়ায় এবং বিগত দিনে তাদের সাথে একান্তে বসে যোগাযোগ করার একাধিক তারিখ অতিবাহিত হলেও তাদের কোন আবদার পূরণ না করায় সকলে ক্ষিপ্ত হয়ে ওঠে। চলতি মাসের ৭ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে গণপূর্ত অধিদফতর সিলেটের কর্মকর্তা বিবাদী রেজাউল বারী তুহিন (৪৫), ফরিদ মিয়া (২৫), হাসান আলী (৫০) এবং জাবেদ (৪৩) সহ একদল লোক আদালতের আদেশ তোয়াক্কা না করে এক্সক্যাভেটর (ভেকু মেশিন) নিয়ে জোরপূর্বক ওই রাস্তায় নির্মাণ কাজ শুরু করে। তারা চলাচলের পথে দেয়াল তুলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালায়।


​ভুক্তভোগী বাবুল মিয়া জানান, বিবাদীরা প্রভাবশালী এবং দাঙ্গাবাজ প্রকৃতির। সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জানমালের ব্যাপক ক্ষতি করার হুমকি দেয়। বর্তমানে তারা জোরপূর্বক স্থায়ী দেয়াল নির্মাণের মাধ্যমে পরিবারের চলাচলের পথ চিরতরে বন্ধ করার পায়তারা করছে।


​বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী পরিবারটি আইনি সহায়তার আবেদন জানিয়েছে।


থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র। তিনি বলেন, এই ঘটনায় থানায় উভয় পক্ষের অভিযোগ রয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি