শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাষ্টের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : ১৪/০৩/২০২৬ ২২:৫৫:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
105

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে এলাকার অসহায় রোজাদারদের মধ্যে খাদ্য সমাগ্রী ও ঈদের পেষাক বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাদ যোহর সিলাম শেখপাড়া মোল্লাবাড়িতে এই খাদ্য সমাগ্রী ও ঈদের পেষাক বিতরণ করা হয়।


বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক সোহেবের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাষ্টের সাধারণ সম্পাদক আরিফুল হক রনির পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন শহীদ বুদ্ধিজীবী ডক্টর মুক্তাদির একাডেমির প্রিন্সিপাল নুর মোহাম্মদ বুলবুল, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ট্রাষ্টের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বাবলু। দোয়া পরিচালনা করেন শাহ তৈয়ব ছয়লানী দরগা মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাষ্টের ভারপ্রাপ্ত সভাপতি শাহাবুদ্দিন আহমদ, সাদিকুর রহমান নাইম, আবুল বশর, জামাল মিয়া, বাবলু আহমেদ, আবু সাঈদ আদনান প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স