গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হওয়ায় সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নগরীর কুমারপাড়াস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিজ বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় মন্ত্রী সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দেও সাথে কুশল বিনিময় করেন ও হসপিটালের খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক হসপিটালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সত্যেন্দ্র কুমার ভট্টাচার্য্য, হিসাব রক্ষক মুহিত খান, অফিস এসিসটেন্ট মো: লিয়াকত হোসেন, ষ্টোর কীপার শাখাওয়াত হোসেন, ওয়ার্ড মাষ্টার মো: তাজুল ইসলাম, অফিস সহকারী মোহাম্মদ সোহেল বেগ, মেডিকেল টেকনোলোজিষ্ট (ল্যাব) ইকবাল হোসেন, মেডিকেল টেকনোলোজিষ্ট (এক্সরে) আল আমিন, ল্যাব সহকারী মো: ছাদিকুর রহমান সোহেল, সহকারী ষ্টোর কীপার মো: ছালেহ ইব্রাহিম, সহকারী নার্স মাছুমা বেগম, সহকারী নার্স নুসফা আক্তার নীপা প্রমুখ।




প্রতিদিন ডেস্ক



