মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

কানাইঘাটে স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : ২৭/০১/২০২৬ ১৪:০৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
76

কানাইঘাটে স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় সংগঠনের সভাপতি সাইফুল আলম দুদু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আহমদ ও সহসভাপতি এস কে খালেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সড়কের বাজার আহমদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছমি।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন (সাজু), সিলেট বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের রেঞ্চ অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) আবু নছর মোহাম্মদ সুফিয়ান, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, মমতাজগঞ্জ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা কলিম উদ্দীন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (গণিত) মোঃ সহিদুল আলম, তাজপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ বদরুল আলম, সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান আলম স্যার, নক্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিনহাজ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা হোসাইন আহমদ, দনা শাহ মাদার লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন, পরীক্ষক মাহবুবুল আলম, সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন কে, এ, কাওছার, ফয়ছল আহমদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি