সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সিলেট মহানগর বিএনপির শোক ও কর্মসূচি

  • প্রকাশের সময় : ৩০/১২/২০২৫ ১১:১৮:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
47

বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি দোয়া মাহফিল আয়োজন করেছে।  আজ মঙ্গলবার বাদ আছর হযরত শাহজালাল (রা:) দরগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হবে।


মরহুমার রুহের মাগফেরাত কামনায় হযরত শাহজালাল (রা:) মাদ্রাসা, নয়াসড়ক মাদ্রাসা, দারুস সালাম মাদ্রাসা এবং কাজীরবাজার মাদ্রাসায় পবিত্র কোরআন খতম করা হবে। খতমে কোরআনের দোয়া একই সঙ্গে সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিলে অনুষ্ঠিত হবে।


সিলেট মহানগর বিএনপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করছে। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী সিলেটের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। 


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি