সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সিলেট-৩ আসনে আল ইসলাহ নেতা আব্দুর রাজ্জাকের মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশের সময় : ২৭/১২/২০২৫ ১৯:০৯:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
81

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ স্পেন শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান মো. আব্দুর রাজ্জাক।


শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনিক চৌধুরীর কার্যালয় থেকে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মাওলানা আসাদুজ্জামান মো. আব্দুর রাজ্জাকের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন সাহেদ আহমদ।


মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “আমরা আল্লাহর ওপর ভরসা করে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি নান্দনিক ও শান্তিপূর্ণ সিলেট-৩ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক মানুষ তার প্রাপ্য সম্মান ও মর্যাদা পাবে। ইসলাম আমাদের ন্যায়বিচার, সহনশীলতা ও ইনসাফের শিক্ষা দেয়। সেই আদর্শকে সামনে রেখে আমরা চাই সিলেট ৩ আসনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক। সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। এটাই আমার দৃঢ় বিশ্বাস। ইনশাআল্লাহ, নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি পূর্ণভাবে মেনে চলব।”


মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন প্রার্থীর বড় ভাই আলিম উদ্দিন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. ফখরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আলাউদ্দিন পাশা, মাওলানা ফরহাদ আহমদ, হারু মিয়া, সায়েম আহমদ, মাওলানা হাবিবুর রহমান, সাহেদ আহমদ, মনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


উল্লেখ্য, মাওলানা আসাদুজ্জামান মো. আব্দুর রাজ্জাক হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সমর্থিত প্রার্থী হিসেবে সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে তিনি নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক তৎপরতা শুরু করেছেন। 


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি