বন্ধন সমাজ উন্নায়ন সংস্থার সভাপতি আব্দুল মালেক তালুকদারের ছেলে ফ্রান্স প্রবাসী তামজিদ ইসলাম তুহিনের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) নগরীর ষ্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত বন্ধন কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক আহমদ।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বন্ধন সমাজ উন্নায়ন সংস্থার সভাপতি ও সদর দক্ষিণ নাগরিক কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক তালুকদার তাঁর ছেলের রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া চান।
মিলাদ ও দোয়া মাহফিলে বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ ছাড়াও ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




প্রতিদিন ডেস্ক



