যুক্তরাষ্ট্রে যাত্রা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হলেন একাধিক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করার অন্যতম কারিগর যুব সমাজের আইডলখ্যাত সংগঠক আব্দুল মুমিন কালু।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে তাকে ওই বিদায় সংবর্ধনা প্রদান করেন এলাকাবাসী।
সভায় বক্তারা বলেন, সাধুর চেয়ে সাধু আব্দুল মুমিন কালু একজন আপাদমস্তক দয়ালু মানুষ। অল্প বয়সেই নিজের কর্ম গুনে তিনি এলাকাবাসীর সম্পত্তি নয়, সম্পদে পরিণত হয়েছেন। এরকমের মানুষ লাখের মধ্যে একটা পাওয়া যায়। তাই তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তবে আমরা আশাবাদী আব্দুল মুমিন কালু স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও পূর্বের ন্যায় এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবেন। আমরা এলাকাবাসী তার আলোকিত জীবন কামনা করি।
দৌলতপুর গ্রামের প্রবীন মুরুব্বী আযম আলী মেম্বারের সভাপতিত্বে ও দৌলতপুর যুব সমাজের সদস্য সচিব আবু তাহের সাগরের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আব্দুল মুমিন কালু।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার, ৭নং ওয়ার্ডের মেম্বার লুৎফুর রহমান, ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদ, সাবেক মেম্বার আলী আকবর মিলন, সামছুদ্দিন, দিপালী সংঘ হাবড়া বাজারের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, অর্থ সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা.বিভাংশু গুন বিভু, দৌলতপুর দারুণ সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সহ সভাপতি মকসুদ আহমদ, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক আবুল কালাম।
এছাড়াও বক্তব্য রাখেন দৌলতপুর গ্রামের প্রবীন মুরব্বী হারিছ আলী, সংগঠক আশিকুর রহমান রানা, ইকবাল হোসেন, হাসান আহমদ, নাজমুল ইসলাম খান, এসপি সেপু, হোসাইন আহমদ ইখলাক, দৌলতপুর পশ্চিমপাড়া তরুণ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাগর মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইলিয়াসুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন রেজাউল করিম রাজু এবং শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন দৌলতপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ শাহজাহান।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি আব্দুল মুমিন কালুকে ‘দৌলতপুর গ্রামবাসী, দিপালী সংঘ হাবড়া বাজার, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটি, দৌলতপুর যুব সমাজ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, দৌলতপুর পশ্চিমপাড়া তরুণ সমাজ কল্যাণ সংস্থা ও বাবুল ইঞ্জিনিয়ারিং’-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




বিশ্বনাথ প্রতিনিধি



