গোলাপগঞ্জে বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় আমুড়া ইউনিয়ন শ্রমিকদলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮ টার সময় উপজেলার ধারাবহর একমাইল গুলবাগ জামে মসজিদে এ দোয়ার আয়োজন করে আমুড়া ইউনিয়ন শ্রমিক দল।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের উপস্থিত ছিলেন সহ সভাপতি শিপলু আহমদ, সাংগঠনিক সম্পাদক এনু আহমদ, ৬নং ধারাবহর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মইজ উদ্দিন, আমুড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মান্না আহমদ, সাধারণ সম্পাদক অপু আহমদ, সিনিয়র সভাপতি সাহেদ আহমদ, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক জয় আহমদ, স্থানীয় মুসল্লীদের মধ্যে উপস্থিত ছিলেন আফতাব আহমদ, মিসবা উদ্দিন, ইলিয়াস বেপারি সহ প্রমুখ।
এসময় বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ধারাবহর একমাইল গুলবাগ জামে মসজিদের ইমাম ও খতিব সাদিকুর রহমান।




প্রতিদিন ডেস্ক



