শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময়

  • প্রকাশের সময় : ০২/১২/২০২৫ ১৭:৩৭:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
34

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে তিনটি সংগঠনের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

মঙ্গলবার (২ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ মডেল মসজিদের কনফারেন্স হলরুমে এই মতবিনিময় সভা করেন। সভায় তিনি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগীতা চান।

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারী আব্দুল মুকছিত আখতার, বায়তুলমাল আশিকুর রহমান, অফিস সেক্রেটারী এইচ এম মোহাম্মদ আলী, উপজেলা পশ্চিম ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শাহ হোসাইন আলী, পৌর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান ইমন প্রমুখ নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি