শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুল হকের মৃত্যু: প্রেসক্লাবের শোক

  • প্রকাশের সময় : ০১/১২/২০২৫ ২২:৪৩:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
40

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক ইন্তেকাল করেছেন।  ইন্না-লিল্লাহি....রাজিউন। সোমবার বেলা ১০টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ১ছেলে-১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


হাফিজুল হক গত ২৭ নভেম্বর মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আব্দুল লতিফ (চানু মিয়া) এর দ্বিতীয়  ছেলে। হাফিজুল হক  সিলেট এমসি কলেজ থেকে  অর্থনীতিতে অনার্স মাস্টার্স ও 'সিলেট ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আবৃত্তিকার ও ছড়াকার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।


এদিকে হাফিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, হাফিজুল হকের মৃত্যুতে প্রেসক্লাবের অপূরনীয় ক্ষতি হয়েছে। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি