সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহআরপিন টিলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে পাথর উত্তোলনের সাথে থাকায় উপজেলার ছনবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে কালাম হোসেন (৩৯):কে ৪ মাসের কারাদণ্ড দেয়া হয় এসয় অবৈধ পাথর উত্তোলনের কাজে ব্যবহ্রত ৫০০ ফুট পাইপ, ২ টি ট্রলি ও ৫: টি মিশিন ধ্বংস করা হয় । (রবিবার ৩০ নভেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে শাহআরপিন টিলায় এ অভিযান পরিচালিত হয়।এসময় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত চিলেন।
শাহআরপিন টিলায় টাস্কফোর্সের অভিযান বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, শাহআরপিন টিলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।




কোম্পানীগঞ্জ প্রতিনিধি



