শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বিশ্বনাথে এমপি প্রার্থী লুৎফুর রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ

  • প্রকাশের সময় : ২৯/১১/২০২৫ ২০:২০:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
50

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (রিকশা) প্রতীকের ড. মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমীর পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে।


শনিবার বিকেলে পৌর শহরের কারিকোনা গ্রামস্থ একটি রেস্টুরেন্টে তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ২শতাধিক ব্যাটারী চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে একটি করে টি-শার্ট ও খাবার বিতরণ করা হয়।


বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল হকের সভাপতিত্বে ও দলের উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা শেখ আব্দুল বাছিতের পরিচালনায় উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেরা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাও: আব্দুল মতিন।


এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ হুসাইন আহমদ ও সিলেট জেলা যুব মজলিস নেতা হাফিজ মাওলানা রুহুল আমিন জাকারিয়া।



সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি