মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৬/১১/২০২৫ ০১:৫৭:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
72

বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন  কোম্পানীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৫ শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০ঘটিকায় কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 


সকাল হতেই কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্ষুদে শিক্ষার্থীরা অভিভাবকসহ পরীক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে থাকে। প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 


কোম্পানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক রুহেল আহমদ, কেন্দ্র সচিব আজাদ মিয়া, হল সুপার আজাদুর রহমান আজাদ, সহ হল সুপার জগদীশ পুরকায়স্থ, নজরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ এর উপস্থিতিতে পরীক্ষা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি জিয়াউর রহমান মিজান প্রমুখ। 


কোম্পানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ বলেন, আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা নিতে যাচ্ছি। অত্যন্ত সুষ্ঠুভাবে ও নিরাপত্তার সহিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এ পরিক্ষায় ১৫ কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের ৩৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।


সিলেট প্রতিদিন / এএসএম


Local Ad Space
কমেন্ট বক্স