শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সিলেটে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ১১/১১/২০২৫ ২০:২৬:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
117

সিলেটে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়েছে।


সোমবার (১০ নভেম্বর) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে হিসাববিজ্ঞান ও ফিন্যান্স প্র্যাক্টিস সেন্টার (এএফপিসি)এর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বর্ণাঢ্য র‍্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এএফপিসি'র প্রতিষ্ঠাতা পরিচালক আনছার আহমদ চৌধুরী।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং গীতা থেকে পাঠ করা হয়।  এরপর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে এএফপিসি'র প্রাক্তন শিক্ষার্থী ফাতেমা রিপা ও সাইফুল ইসলাম সোহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. শামসুল আলম, প্রধান আলোচকের বক্তব্য রাখেন, মো. তোফাজ্জল হোসেন (এফসিএ)।


বিশেষ অতিথি হিসেবে সিলেটের আয়কর বিভাগের বিভিন্ন প্রতিনিধি ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে হিসাব বিজ্ঞান দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জ্ঞাপন এবং এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।


২য় পর্বে দিবসটি উপলক্ষ্যে এএফপিসি সেন্টারের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীগণ এবং স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স