শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বিশ্বনাথে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : ২৮/১০/২০২৫ ২৩:৫৫:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
83

সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী। ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট আ.লীগের লগি বৈঠার তান্ডবের প্রতিবাদ এবং বর্বরতার বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পৌর শহরের পুরাতন বাজারস্থ ডাক বাংলায় বিক্ষোভ মিছিলের পূর্বে প্রতিবাদ সভা করা হয়।


উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সম্বাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল হান্নান।


এসময় আরও বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের এসিস্টেন সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার এমাদ উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর আখতার ফারুক, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস ছোবহান, জামায়াত নেতা মাহবুবুর রহমান বাবুল, আব্দুল মুকিত আখতার, আশিকুর রহমান, শামমি আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা শাহিন আহমদ রাজু, ডাক্তার কাওসার, আব্দুল মালিক ও তালেব আহমদ গোলাব।


সভা শেষে বিক্ষোভ মিচিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স