লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার পথে সাগরে প্রাণ হারিয়েছিলেন ছাতকের নবীন হোসেন। গত ১ লা সেপ্টেম্বর ইতালি পৌছে সাগরপাড়ে নবীন হোসেনের মৃ*ত্যু ঘটে। তারমর*দেহ প্রায় ১ মাস ২০ দিন পর দেশে পৌঁছেছে।
লিবিয়া থেকে সাগরপথে ইতালি যেতে ১ লা সেপ্টেম্বর মারা যান নবীন হোসেন।অন্য প্রবাসীদের মাধ্যমে পরিবারের কাছে তার মৃ*ত্যুর সংবাদ পৌঁছে ৩ সেপ্টেম্বর। মৃ*ত্যুর ৩ মাস আগে নবীন হোসেন লিবিয়া গিয়েছিলো।
দীর্ঘ প্রতীক্ষা ও আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (২০ অক্টোবর) নবীন হোসেনের মর*দেহ নিজ বাড়িতে পৌঁছায়। নবীন হোসেন ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও মোবাররক আলীর পুত্র।
সোমবার (২০ অক্টোবর) রাত ৯.২০ ঘটিকার সময় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।##




ছাতক প্রতিনিধি



