রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সিলেটে আওয়ামী লীগ নেতা তুহিন গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৯/১০/২০২৫ ১০:৫৫:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
171

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তোয়াজিদুল হক তুহিনকে (৪৫) গ্রেফতার করেছে থানাপুলিশ।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 


তোয়াজিদুল হক তুহিন লালাবাজারের খরশনা গ্রামের রুশন মিয়ার ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 


তুহিন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেও তাঁর অনুপস্থিতির কারণে সম্প্রতি এ পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 


আওয়ামী সরকার পতনের পর দায়েরকৃত বেশ কয়েকটি হত্যা ও বিস্ফোরক মামলার আসামি তোয়াজিদুল হক তুহিন।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানু রহমান।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স