শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ছাতক নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়ি সহ গ্রেফতার-১

  • প্রকাশের সময় : ০৮/১০/২০২৫ ০৯:২৫:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
76

ছাতকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের অভিযানে ৪২ হাজার ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি সহ একজনকে আটক করা হয়েছে।


নৌ-পুলিশের এসআই (নি:) মো: এরশাদ আলী ও এএসআই ( নি:) নাইমুন হাসান চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মঙ্গলবার ৭ অক্টোবর  দুপুরে সুরমা নদী সংলগ্ন পৌর শহরের কলা হাটা থেকে নাছির উদ্দীন (২৮) নামের এক চোরাকারবারিকে আটক করে।


আটক নাছির উদ্দীন উপজেলার ইসলাম পুর ইউনিয়নের রহমতপুর গ্রামের ছমরু মিয়ার পুত্র। তার কাছ থেকে ৪২ হাজার ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করা হয়।   


ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স