শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

  • প্রকাশের সময় : ০১/১০/২০২৫ ১৪:২৩:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
70

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। 


বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 


শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 


শ্রীমঙ্গল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর শেখ (৪১), তিনি উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী। 


গুরুতর আহত দুজন হলেন—অজয় সিং (৪২), শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক কার্যকরী সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। 


মিল্লাত কমিশনারের ছেলে তানভীর হোসেন জনি সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে আইসিইউ'তে চিকিৎসাধীন। মোঃ তানভীর হোসেন (জনি), তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি