শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সিলেটে স্বামীর হাতে স্ত্রী খু ন

  • প্রকাশের সময় : ২০/০৯/২০২৫ ১৫:৪৫:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
182

 পারিবারিক কলহের জেরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দির বগাইয়া গ্রামে স্ত্রীকে দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। 


শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ১ ঘন্টা পরে গিয়ে লাশ উদ্ধার ও স্বামীকে আটক করে। 


এ তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। 


তিনি জানান- স্বামীও আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আমাদের জিম্মায় রয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান ওসি তরিকুল ইসলাম।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স