তাহিরপুর উপজেলায় নিম্ন আয়ের ৮৬১ পরিবারের মাঝে টিসিবির দুটি ডিলারের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকালে তাহিরপুর সদর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, খাদ্য গোদাম কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা ভোক্তা অধিকার কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাকসাব, তাহিরপুর থানার এস আই সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, টিসিবির ডিলার সামায়ুন কবির, নবী নেওয়াজ আখঞ্জী প্রমুখ।
ইউএনও মো. রায়হান কবির বলেন, মহামারি করোনার সময়ে সুশৃঙ্খলভাবে সরকার যেভাবে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে, সেভাবেই নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা হচ্ছে ।




তাহিরপুর প্রতিনিধি



