রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শুটিং সেট থেকে রণবীর-শ্রদ্ধার ভিডিও ফাঁস!

  • প্রকাশের সময় : ২০/০৩/২০২২ ১০:৪৯:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

শুটিংয়ে ব্যস্ত রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। এই প্রথম জুটি বেঁধেছেন তারা। নাম ঠিক না হওয়া লাভ রঞ্জনের নতুন সিনেমার সেট থেকে একটি ভিডিও ফাঁস হয়েছে। সেটি এখন অন্তর্জালে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়- পুরনো দিনের বিরাট এক হাভেলিতে রোমান্টিক গানের তালে নাচছেন রণবীর-শ্রদ্ধা। পুরো বাড়ি গাদা ফুলে সাজানো। নীলরঙা কুর্তায় রণবীরকে দেখে চোখ স্থির তার নারী ভক্তদের। অন্যদিকে, হলুদ রঙের শাড়িতেও এক ঝলকের জন্য দেখা দিয়ে নজর কেড়েছেন শ্রদ্ধা। সেখানে প্রায় শ’খানেক ব্যাক-আপ ডান্সারদেরও দেখা গেছে।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির রচয়িতা ও প্রযোজনা করেছেন লাভ রঞ্জন। ২০২৩ সালের হোলি উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন তিনি।

প্রসঙ্গত, এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রখ্যাত বলি-প্রযোজক বনি কাপুর। রোমান্টিক ফ্যামিলি কমেডিনির্ভর এই সিনেমায় তাকে দেখা যাবে রণবীরের বাবার ভূমিকায়। তার বিপরীতে থাকছেন ডিম্পল কাপাডিয়া।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স