শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স: নানক

  • প্রকাশের সময় : ২০/০৩/২০২২ ১০:১৪:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স। আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্র ছাত্রলীগকে মোকাবিলা করতে হবে। নির্বাচনের আর মাত্র পৌনে ২ বছর বাকি আছে। এ নির্বাচনেও ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নিবে।

শনিবার (১৯ মার্চ) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সমাবেশে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ছাত্রলীগকে হতে হবে শেখ হাসিনার নির্ভরতার ক্যান্টনমেন্ট। তাই ছাত্রলীগকে সুশৃঙ্খল হতে হবে। সুসংগঠিত হতে হবে। তাই ছাত্রলীগকে বঙ্গবন্ধু সম্পর্কে আরও শিখতে, জানতে ও বুঝতে হবে। নিজেদের জীবনে বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহ ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হয়েছে। হেফাজতের আন্দোলনও শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করেছিলাম।

সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্যসহ অনেকে


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স