বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২২ ০৮:২২:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
17

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উমর গণি নামক এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের চিলাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বোগলাবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আলমখালী গ্রামের ওমর গণিকে এজরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় ড্রেজার মেশিন ও অবৈধভাবে উত্তোলন করা ৫ হাজার ফুট বালু জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। তিনি বলেন, অবৈধ বালু কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স