বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

মহেশ বাবুর মেয়ের নাচে অন্তর্জাল উত্তাল

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২২ ০৬:০৮:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির নামি তারকা মহেশ বাবু। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সরকারু ভারি পাতা’। কিছুদিন আগে সিনেমাটির ‘কলাভাতি’ শিরোনামের গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এবার আসছে দ্বিতীয় গান ‘পেনি’।

শনিবার (১৯ মার্চ) ‘পেনি’ গানের প্রমো প্রকাশ করা হয়েছে। এতে সুপারস্টার মহেশ বাবুর মেয়ে সিতারা ঘাট্টামানেনির নাচের ঝলক দেখা যাচ্ছে। দিন পার না হতেই ভিডিওটি প্রায় দুই মিলিয়ন ছুঁই ছুঁই করছে।

বাবার অভিনীত সিনেমায় ১০ বছর বয়সী মেয়ের নাচের পুরো ভিডিও দেখতে মুখিয়ে আছেন নেটজনতা। তবে বেশি অপেক্ষা করতে হবে না, কেননা রোববারই প্রকাশ্যে আসবে ‘পেনি’ গানের ভিডিওটি। তবে ৫০ সেকেন্ডের প্রমোতে সিতারার নাচের প্রশংসা করছেন নেটাগরিকরা।

পরশুরামের পরিচালনায় ‘সরকারু বারি পাতা’ সিনেমাটিতে মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধেছেন কীর্তি সুরেশ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর সঙ্গে এটিই মহেশের প্রথম সিনেমা। আগামী ১২ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি অভিনেত্রী নম্রতা শিরোদকরকে বিয়ে করেন মহেশ বাবু। এই দম্পতির দুই সন্তান। ২০০৬ সালে তাদের ঘর আলো করে আসে ছেলে গৌতমকৃষ্ণ এবং ২০১২ সালে জন্ম হয় কন্যা সিতারার।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স